প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির ছাতনী গ্রামে পুকুরে ডুবে গতকাল মঙ্গলবার মৌমিতা জান্নাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৌমিতা জান্নাত উপজেলার ছাতনী বিল পাড়া গ্রামের মোমিন ইসলামের মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল মৌমিতা। দীর্ঘক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।