পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে সানজিদা খাতুন (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে কানসাট ইউনিয়ন পরিষদের বিশ্বনাথপুর গ্রামের আবদুস সামাদের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সানজিদা সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ করে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে। অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সানজিদার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।