পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে গতকাল পুকুরে ডুবে তিথিলা আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের আবদুর রশিদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পাশে খেলছিল শিশুটি। একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। আধঘণ্টা পর পানিতে শিশুটিকে ভাসতে দেখেন বাড়ির লোকজন। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।