পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে নাজির ইসলাম (৬) ও সাইদুল ইসলাম (৯) নামের দুই শিশু মারা গেছে। গত সোমবার দুর্ঘটনা দুটি ঘটে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব গ্রামে সোমবার বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় নাজির। রাত আটটার দিকে শিশুটির লাশ পুকুরে ভেসে উঠতে দেখে এলাকাবাসী। নাজির গ্রামের রশিদুল ইসলামের ছেলে। ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের বড় হলদীবাড়ী গ্রামের নূর হোসেনের ছেলে সাইদুল পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
শিশুটির পরিবার জানায়, সোমবার দুপুরে সাইদুল চাচাতো ভাই আনোয়ারের (৭) সঙ্গে গ্রাম সংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়।