পুকুরে নেমে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে ডিগ্রি কলেজ মসজিদসংলগ্ন একটি পুকুরে গতকাল সোমবার গোসল করতে নেমে মারা গেছেন বিমল চন্দ্র (৫৫) নামের এক দোকানি। তাঁর বাড়ি উপজেলার কলাদী এলাকায়। সকালে পুকুরে নামলে আচমকা পানিতে তলিয়ে যান তিনি। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ‘অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’ মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।