পুকুরে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে সালমা আক্তার প্রিয়া (৪) নামের এক শিশুর মারা গেছে। পুলিশ ও পরিবার
সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের খুরশিদ আলমের মেয়ে সালমা গতকাল সকালে
বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় পর খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুর লাশটি পুকুরে ভাসতে দেখা যায়।