পুকুরে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকায় গতকাল সোমবার নাফিসা আক্তার (২) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নাফিসা ওই এলাকার ইকবাল হোসেনের মেয়ে। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন জানান, খেলতে গিয়ে নাফিসা পরিবারের লোকজনের অজান্তে গতকাল দুপুরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি