পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের উলিপুকুরী গ্রামে লাবণ্য (৮) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে।
লাবণ্য ওই গ্রামের স্কুলশিক্ষক আব্বাস আলীর একমাত্র ছেলে। শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, সকালে তার বাবা-মা মাছের খাবার দিতে লাবণ্যকে পুকুরে পাঠায়। দুপুর পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার সেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।