প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পানিতে ডুবে রবিউল শেখ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রামের জদ্দার খান বাড়িতে এ ঘটনা ঘটে। রবিউল ওই বাড়ির কাদির শেখের ছেলে। রবিউলের নানা বিল্লাল হোসেন খান জানান, গতকাল দুপুরের দিকে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন রবিউলের মা। এ সময় রবিউল বাড়ির পুকুরপাড়ে যায়। বেলা দেড়টার দিকে ওই শিশুটি পুকুরের পানিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।