পুকুরে পড়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামে বাড়ির পুকুরে ডুবে পরমা কাপালী (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি গাংকুল গ্রামের শুভেন্দ্র কাপালীর মেয়ে এবং উপজেলার সুজানগর পাথারিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। গত সোমবার বিকেলে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দুপুরের পর থেকে পরমা নিখোঁজ ছিলেন। বিকেলে পুকুরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখা যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, পরমা মৃগী রোগী ছিল। এ ঘটনায় তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই।