পুকুরে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে গত বুধবার পুকুরের পানিতে পড়ে রাফসান রানা নামের চার বছর বয়সী এক শিশু মারা গেছে। রাফসান তালতলী উপজেলার ছোটবগী গ্রামের তারিকুল ইসলাম রাশেদের ছেলে। টেপুরা গ্রামে নানাবাড়িতে মঙ্গলবার মায়ের সঙ্গে সে বেড়াতে গিয়েছিল। বুধবার সন্ধ্যায় বাড়ির কাছের পুকুরে পড়ে সে মারা যায়। রাতে তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।