প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে লিজা (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। লিজা উপজেলার গবিন্দনগর গ্রামের লিটন মিয়ার মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, লিজা সকালে পাশের বাড়িতে খেলতে যায়। দুপুরে ফিরে না আসায় বাবা-মা খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি পুকুরে মেয়েকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।