প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে হিমেল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার সময় উপজেলার গজারিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। হিমেল গজারিয়া গ্রামের ভ্যানচালক শাহীন মিয়ার ছেলে। সে স্থানীয় তরঙ্গ শিক্ষা একাডেমিতে শিশু শ্রেণিতে পড়াশোনা করত। হিমেল গতকাল সকাল ১০টার দিকে স্কুল থেকে ফিরে পুকুরের পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তার মা তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।