প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিমবেজ গ্রামে পুকুরে ডুবে দুই বোন মারা গেছে। তারা হলো হীরামনি (৮) ও হিমামনি (৪)। তারা ফকিরটারি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানিয়েছেন, ফকিরটারি ও পশ্চিমবেজ পাশাপাশি গ্রাম। সড়কের এক পাশে ওই দুই শিশুর বাবার বাড়ি। অন্য পাশে নানার বাড়ি। রোববার সকালে ওই দুই শিশু নানাবাড়িতে বেড়াতে যায়। বিকেলের দিকে তারা নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। গতকাল সড়কের পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।