পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে গতকাল বুধবার একই পরিবারের দুই শিশু মারা গেছে। উপজেলার সাকোয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গ্রামের গোবিন্দ চন্দ্রের মেয়ে ইতি (৪) ও গোবিন্দ চন্দ্রের চাচাতো ভাই উমেশ চন্দ্রের ছেলে প্রকাশ (৪) খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত শিশু দুটিকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই ইতি মারা যায়। প্রকাশকে উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ হাসান জাহাঙ্গীর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।