পুকুরে ফেলা হলো ভেজাল দুধ জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ১০০ লিটার ভেজাল দুধ জব্দ করে তা পুকুরে ফেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজন দুধ বিক্রেতার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আদালত জরিমানা করেন।
গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী হাকিম লুৎফুন্নাহার এ আদালত পরিচালনা করেন। দুধ বিক্রেতারা হলেন ভাঙ্গা পৌর এলাকার ছিলাধর চর মহল্লার মো. সিরাজ শেখ (৪০), শাহ মুল্লাকদী গ্রামের আবদুল মান্নান (৭০), কাড়ালদিয়া গ্রামের ওসমান মিয়া (৩৫) ও মনসুরাবাদ গ্রামের মো. ওসমান মোল্লা (২৮)। গরুর দুধে পানি ও গুঁড়া দুধ মেশানোর অভিযোগে ভেজাল দুধসহ তাঁদের আটক করা হয়।