পুকুরে বিষ, সাড়ে তিন লাখ টাকার মাছ নিধন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে বিকল্প সমবায় সংস্থার পুকুরে মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করে সাড়ে তিন লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। সংগঠনের সভাপতি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।মামলা সূত্রে জানা যায়, ওই সংস্থার উদ্যোগে প্রকল্পের আওতায় তিনটি পুকুরে মাছের চাষ করা হয়। সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাত ১০টায় একই গ্রামের মাহাব সর্দার, রাজা সর্দার, জহির প্রামাণিক, মালেক সর্দার ও সুজাত আলীসহ আরও দু-তিন জন অজ্ঞাত ব্যক্তি রাত ১০টায় পুকুরে বিষ প্রয়োগ করেন। এ ঘটনা আসলাম ও নিজাম নামের দুজন দেখে ফেলেন। বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মারা যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।