পুকুরে বিষ ঢেলে দুই লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমিলা ও প্রসাদখালী গ্রামে দুটি পুকুরে বিষ ঢেলে দেওয়ায় প্রায় দুই লাখ টাকার রুই, কাতলা, পাঙাশসহ দেশি প্রজাতির মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।কাশিমিলা গ্রামের ক্ষতিগ্রস্ত মাছচাষি সোলেমান আলী জানান, রোববার রাতে দুর্বৃত্তরা তাঁর দুটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুর দুটির সব মাছ মরে ভেসে ওঠে। তিনি আরও জানান, কিছুদিন ধরে একই গ্রামের কয়েকজন তাঁর পুকুরের মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।এ ঘটনায় সোলেমান আলী বাদী হয়ে ওই গ্রামের আলী হোসেন (৬৫), আবু বকর সিদ্দিক মোল্লা (২০) ও রুবেল খানকে (২৫) আসামি করে থানায় মামলা করেছেন।