পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের লক্ষ্মীপুর সদর উপজেলার গ্রামের বাড়ির পুকুরে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। খোরশেদ আলম নামের এক ব্যক্তি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ওই পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
খোরশেদ আলম বলেন, প্রায় ছয় মাস আগে এক লাখ ৪০ হাজার টাকা দিয়ে দুই বছরের জন্য দেড় একরবিশিষ্ট ওই পুকুর ইজারা নেন তিনি। এর পর থেকে ওই পুকুরে রুই, কাতল, তেলাপিয়াসহ দেশীয় বিভিন্ন প্রজাতির রেণু পোনার চাষ করে আসছিলেন তিনি। গত শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি খবর পান, ওই পুকুরে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলা হয়েছে। খোরশেদ আলম অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে তাঁর প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।