পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল শনিবার ভোরে পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. রাজন ফকিরের ৮০ শতাংশ জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করেন। শনিবার ভোরে কে বা কারা পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লাখ টাকার পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।