পুকুরে বিষ দিয়ে পাঁচ লাখ টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে একটি মৎস্য হ্যাচারির পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। গত রোববার রাতে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের তেলিহার এলাকায় বিসমিল্লাহ মৎস্য খামারে এ ঘটনা ঘটে। হ্যাচারির মালিক দৌলতুল নেছা বলেন, তাঁর হ্যাচারির একটি পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ মণ ডিমওয়ালা মা-মাছ ছিল। ঘটনার রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করলে ভোরের দিকে সব মাছ মরে ভেসে ওঠে। তিনি দাবি করেন, তাঁর আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে রানীনগর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।