পুকুরে বিষ দিয়ে ৫০ মণ কই মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা রওশন আলীর পুকুরে বিষ দিয়ে প্রায় ৫০ মণ কই মাছ মেরে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কিছুক্ষণ আগে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।