পুকুরের বিদ্যুতায়িত পানিতে নেমে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামে একটি পুকুরের বিদ্যুতায়িত পানিতে গোসল করতে নেমে জীবন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে ওই পুকুরের পানিতে পড়ে। সকাল নয়টার দিকে গোসল করতে নেমে জীবন সংজ্ঞাহীন হয়ে পড়েন। গ্রামবাসী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।