পুঠিয়ার সেই গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলার অগ্নিদগ্ধ সেই গৃহবধূ শাকিলা (২৩) গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবিতে গত রোববার রাতে শাকিলার গায়ে কেরোসিন ঢেলে তাঁর স্বামী ইদ্রিস আলী আগুন ধরিয়ে দেন। ইদ্রিসকে গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।