পুঠিয়ায় খামার পুড়ে ছাই, ৫০০ মুরগির মৃত্যু
রাজশাহীর পুঠিয়ার শিবপুর বাঁশপুকুরিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা একটি মুরগির খামার পুড়িয়ে দিয়েছে। এতে খামারের ৫০০ মুরগি মারা গেছে।এ ঘটনায় খামারের মালিক রহিদুল ইসলাম গতকাল শুক্রবার সকালে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।রহিদুল ইসলাম জানান, তাঁর খামারের ৩১ দিন বয়সী দেড় কেজি ওজনের ৫০০ মুরগি ছিল। দু-এক দিনের মধ্যেই মুরগিগুলো বিক্রি করা হতো। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হঠা ৎ তিনি খামারে আগুন জ্বলতে দেখেন। ওই সময় তিনি আরও দেখেন, তাঁর প্রতিবেশী নজরুল ইসলাম খামারের পাশ দিয়ে দৌড়ে পালাচ্ছেন। রহিদুল ইসলামের চি ৎ কারে অন্য প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মারা যায় ৪০০টি মুরগি, আর ১০০টি মুরগি মারা যায় পরে।রহিদুল ইসলাম অভিযোগ করেন, নজরুল ইসলাম বেশ কিছুদিন থেকেই গন্ধ লাগে বলে তাঁর খামার ভেঙে ফেলার ও পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে নজরুল ইসলামের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল।এ বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, তিনি অভিযোগ পেয়েই বিষয়টি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) নির্দেশ দিয়েছেন।