পুঠিয়ায় গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী শাকিলা খাতুনের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন ইদ্রিস আলী নামের এক ব্যক্তি। গত রোববার উপজেলার কাঁঠালবাড়িয়া শেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিলার বাবা মামলা করেছেন।শাকিলার বাবা জালাল উদ্দিন জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে ঝগড়ার একপর্যায়ে কেরোসিন ঢেলে শাকিলার গায়ে আগুন দেন ইদ্রিস। শাকিলাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, ইদ্রিস পলাতক রয়েছেন।