পুঠিয়ায় ডালের কারখানায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে একটি ডালের কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই কারখানায় ট্রাক ভিড়িয়ে ২৫৪ বস্তা ডাল লুট করে নিয়ে গেছে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডালের কারখানাটির নাম শ্রাবণী ডালমিল। এটি পুঠিয়া উপজেলার বড় ধাধাস গ্রামের রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত। এর স্বত্বাধিকারী হাশেম আলী বাদী হয়ে থানায় গতকাল দুপুরে একটি ডাকাতির মামলা করেছেন। এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহজনক সাতজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে এই মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
কারখানার শ্রমিকেরা জানান, রাতে কারখানায় সাতজন শ্রমিক ছিলেন। রাত দুইটার দিকে ১৭-১৮ জন ডাকাত মুখ বাঁধা অবস্থায় কারখানার এক পাশের বাঁশের বেড়া টপকে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে বেঁধে ফেলে। বিক্রির জন্য প্রস্তুত রাখা ২৫৪ বস্তা ডাল তারা ট্রাকে তুলে নিয়ে চলে যায়।