পুঠিয়ায় দরপত্রের নথিপত্র ফেরত দিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহের দরপত্রের লুট করা নথিপত্র ফেরত দিয়েছেন ছাত্রলীগের নেতারা। থানায় মামলা হওয়ার পর গত মঙ্গলবার রাতেই তাঁরা নথিপত্র ফেরত দেন।পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন ওরফে মিঠুন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে নথিপত্র ফেরত দিয়ে গেছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ জানান, নথিপত্র ফেরত দেওয়ার কথা তিনি শুনেছেন। তবে থানায় করা মামলা নিজ গতিতে চলবে।পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নথিপত্র ফেরত দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর সঙ্গে ছাত্রলীগের নেতারাও ছিলেন। তিনি দাবি করেন, ঘুষ নিয়ে ওই কাজ দেওয়া হয়েছিল। এর প্রমাণ তাঁর কাছে আছে।