পুঠিয়ায় বজ্রপাতে দুই কৃষক হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় বজ্রপাতে এক কৃষক নিহত ও এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আবদুল মান্নান (২৮)। আহত ব্যক্তির নাম আকরাম আলী (৩০)। তাঁরা তেবাড়িয়া গ্রামের আসের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আবদুল মান্নানসহ কয়েকজন পাট কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে মান্নান ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর বড় ভাই আকরাম আলী আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বজ্রপাতে দুই কৃষকের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।