পুঠিয়ায় বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার ভাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শ্যামলী পরিবহনের ওই বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বিকেলে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। পথে ভাংড়া এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।