পুঠিয়ায় বাসের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পোল্লাপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত আওয়ামী লীগ নেতা হলেন শফিকুল ইসলাম (৩৫)। তিনি নওহাটা গ্রামের বাসিন্দা ও পবা উপজেলার নওহাটা পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই সময় সেটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নিহত হন।