পুড়ছে মানুষ কাঁদছে দেশ জাগো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতার প্রতিবাদে মানববন্ধন। অন্য সব মানুষের মতো এবার স্কুলশিক্ষার্থীরা নেমে এসেছে রাজপথে। তারা চলমান নৈরাজ্যের দ্রুত অবসান চায়। নিশ্চয়তা চায় নিরাপদ ভ্রমণের। গতকাল রংপুর নগর থেকে তোলা ছবি l প্রথম আলো
সহিংসতার প্রতিবাদে মানববন্ধন। অন্য সব মানুষের মতো এবার স্কুলশিক্ষার্থীরা নেমে এসেছে রাজপথে। তারা চলমান নৈরাজ্যের দ্রুত অবসান চায়। নিশ্চয়তা চায় নিরাপদ ভ্রমণের। গতকাল রংপুর নগর থেকে তোলা ছবি l প্রথম আলো

‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ, জাগো রংপুর, জাগো বাংলাদেশ’—এ স্লোগান নিয়ে গতকাল বুধবার রংপুরের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। তাঁরা দীর্ঘ ছয় কিলোমিটার মানববন্ধন করে দেশব্যাপী সহিংসতা বন্ধের জোর আহ্বান জানিয়েছেন।
‘জাগো রংপুর’ নামের একটি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে দেশব্যাপী বোমা হামলা, নৈরাজ্য, নাশকতা ও মানুষ হত্যা বন্ধ এবং আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত করার দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, ‘আমরা দেশে শান্তি চাই। নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা দেখতে চাই। অবরোধের নামে এভাবে দেশে নৈরাজ্য চলতে দেওয়া যায় না।’
জিলা স্কুল মোড় থেকে লালবাগ পর্যন্ত এ মানববন্ধনে শহরের প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ ছাড়া অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে ছয়টি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ রেজাউল হক, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, রংপুর জিলা স্কুলের শিক্ষক শাহীনা সুলতানা, মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী, নারী সংগঠক মোশফেকা রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াত রাঙ্গা, চিকিৎসক নূরুন্নবী লাইজু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরিফা সালোয়া, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসান প্রমুখ।