পুড়ে গেছে সাত দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর বাজারে আগুনের সূত্রপাত হয়। এতে সাতটি দোকানের মালামাল পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নিজস্ব