পুড়ে গেছে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইনে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঠখাল ইউনিয়নের কাঠখাল নতুন বাজারে এ ঘটনা ঘটে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে হাবিবুর রহমানের মুদির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজিজুর রহমান বলেন, আগুনে ১৫টি ঘর পুড়ে গেছে। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার বেশি নয়।