পুড়ে গেল মাদ্রাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার কালিনগর গ্রামের বায়তুল হুদা ফজলুল উলুম কেরয়াতুল বহুমুখী মাদ্রাসা আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে চার কক্ষের আধা পাকা মাদ্রাসার দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে মাদ্রাসার টিনের ছাউনি ও দ্বিতীয় তলায় রাখা আসবাবপত্র পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভায়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওমর আলী বলেন, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।