প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাতাইপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় অগ্নিকাণ্ডে ২১ পরিবারের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে৷ গ্রামের হায়দার আলীর ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়৷ আগুন নেভাতে গিয়ে আহত সাতজনের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান৷