প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়টি দোকানের টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এলাকাবাসী জানান, আগুনে বাজারের হার্ডওয়্যার, জুতার দোকান, ফটোস্টুডিও ও চালের দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। এক ঘণ্টা পর ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা এসে আগুন নেভান। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।