পুড়ে মরলেন স্ত্রী, ঝলসে গেলেন স্বামী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের খটখটিয়া গ্রামে আজ বৃহস্পতিবার ভোরে আগুনে পুড়ে নুরুন নাহার (৫০) নামের এক গৃহবধূ মারা গেছেন। তাঁর স্বামী আশেক আলীও (৬০) আগুনে ঝলসে গেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে ঘুমানোর আগে মাথার কাছে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন আশেক আলী ও নুরুন নাহার। রাতে একপর্যায়ে কয়েল থেকে বালিশে আগুন ধরে যায়। এই আগুনে স্বামী-স্ত্রী দুজনই দগ্ধ হন। এলাকাবাসী টের পেয়ে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকালে নুরুন নাহার মারা যান। আশেক আলীর চিকিত্সা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান বার্ন ইউনিটের চিকিত্সক মারুফ-উল-ইসলাম।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন দত্ত।