পুড়েছে বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় ফিরোজশাহ কলোনির জানারখিল এলাকায় গত মঙ্গলবার রাতে আগুনে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাত দুইটার দিকে গ্যাস সিলিন্ডার থেকে জানারখিল এলাকায় একটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে জানারখিল এলাকায় পাশাপাশি থাকা ১০টি কাঁচা বসতঘর ও দুটি পাকা রান্নাঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম