পুণ্যস্নান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩৪ মিনিট ৩২ সেকেন্ড থেকে শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী পুণ্যস্নান উৎসব। প্রতিবারের মতো এবারও এতে দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী অংশ নেবে বলে আশা প্রকাশ করেছে স্নানোৎসব উদ্যাপন কমিটি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৭ মিনিট ৫ সেকেন্ডে উৎসব শেষ হবে। গত বছরের ২৭ মার্চ স্নানোৎসবে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর প্রাণহানির ঘটনা ঘটে। গুরুতর আহত হয় আরও ২০ জন। তবে গতবারের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান স্নান উদ্যাপন কমিটির উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী।