পুতিনসহ তিনজন রাষ্ট্র ও সরকার প্রধানের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত মঙ্গলবারের পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা। বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো শোকবার্তায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন।