প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার সহকারী সম্পাদক ও মানবজমিন-এর জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনেকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বাদী সাংবাদিক ইয়ারব হোসেনের ভাই আবু সিদ্দিকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সাতক্ষীরা প্রধান বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ নির্দেশ দেন। ইয়ারব হোসেন বলেন, গত বছর ২০ জুলাই সাংবাদিকদের আন্দোলনের মুখে দায়সারাভাবে আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে সদর থানার এসআই লুৎফর রহমান। পরে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আবু সিদ্দিক আদালতে মামলাটি পুনঃ তদন্তের জন্য গত বছরের সেপ্টেম্বরে আবেদন করেন।