পুনঃগণনার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ দফা ইউপি নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট পুনঃগণনার দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাজামাল সরকার। গতকাল সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাঁকে হারিয়ে দেওয়ার জন্য ওই দিন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয় এবং ৪০০ ব্যালট লুট করা হয়। তিনি গারুহারা মাদ্রাসা কেন্দ্র ও ঘনেশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পুনঃগণনার দাবি জানান।