চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর ব্যাপারে অভিভাবক ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী তপতী এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে বলা হয়, ৯ ও ১০ জানুয়ারি শিক্ষার্থীদের বেতন বাড়ানোর দাবিতে কতিপয় অভিভাবক বিদ্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ওই ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে তাঁরা খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।বিবৃতিতে সিস্টার মেরী বলেন, বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ করায় শিক্ষা ব্যয় কিছুটা বেড়ে গেছে। তাই সেন্ট মেরিস স্কুলসহ মিশন পরিচালিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানেও অভিভাবকদের সঙ্গে সভা করে বেতন-ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই পুনর্নির্ধারিত বেতন-ভাতায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।