প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নিয়ামুলের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা পুনরায় তদন্ত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিতে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাখতে বলা হয়েছে। আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে কমিটি গঠন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। জানা যায়, ২০১০ সালের ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।