পুনরায় ভোটের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী রবিউল করিম দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। গত রোববার তিনি এ দাবি জানিয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেন। এ সময় তাঁর সমর্থকেরা কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন। ৭ মে ওই ইউপিতে নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছমির উদ্দিন বিজয়ী হন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, রবিউলের লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।