প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে মরমি কবি শাহ মো. ইয়াছিন একাডেমির কমিটি পুনর্গঠন করা হয়েছে। কবি আব্দুস শহীদ সাগ্নিকের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কবি ইয়াছিন একাডেমির অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভায় ওই কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে সভাপতি করে ও কবি শহীদ সাগ্নিককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় কছির মিয়া তালুকদার, তাপস পাল, শামছুল হক, ফখর উদ্দীন বক্তৃতা করেন। সভায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কবি মো. ইয়াছিন আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়।