পুনর্নিরীক্ষণে ৫৬ জনের ফল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সিহাব উদ্দিন আহমদ জানান, বোর্ডের কাছে ৮৯৫ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৫৬ জনের ফল পরিবর্তন হয়। এতে ১২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে ১৬ জন কৃতকার্য হয়েছে। অন্যদের জিপিএ পরিবর্তন হয়েছে।