প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।
ঢাকা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, ঢাকা বোর্ডে ২৪ হাজার ৪১২ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭১ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ৪২৩ জনের, ৫২৬ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ফেল থেকে পাস করেছেন ১২৩ জন।
গত ৩ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়।