পুনর্নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিধান রেখে প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ সচিবদের স্কেলের সমপরিমাণ, অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের বেতন স্কেলের সমপরিমাণ করাসহ আনুপাতিক হারে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে। খুলনা প্রতিনিধি|